মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয়তাবাদী দল বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ শে জুলাই শনিবার বিকেলে বালিকা উচ্চ বিদ্যালয় সভাকক্ষে উপজেলা বিএনপি আয়োজিত সভায় দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবীর।
বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এর সহধর্মিনী শায়লা কবির।
বিশেষ বক্তা মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।
অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান আনিছ।
এসময় বক্তব্য রাখেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান,সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন মাস্টার, উপজেলা
বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রউফ মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন,যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক প্রফেসর কামরুল হাসান, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নোমানী,যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম সালেহউদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, মহিলা দলের সভাপতি মমতাজ বেগম ও সাধারণ সম্পাদক মোছাঃ শেফালী আক্তার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব হাসান, ছাত্র দলের সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট এলিট সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান,ত্যাগি নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য সুদৃঢ় করার বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবীর বলেন, “জাতীয়তাবাদী দলের মূল শক্তিই হলো আমাদের তৃণমূলের ত্যাগী ও নিষ্ঠাবান নেতাকর্মীরা। বর্তমান প্রেক্ষাপটে দলকে আরও সুসংগঠিত ও বেগবান করতে ঐক্যবদ্ধ রাজপথের আন্দোলনের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “আগামী দিনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দলকে সুসংগঠিত করতে শিগগিরই সকল অঙ্গ ও সহযোগী সংগঠনে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠন করা হবে।”

