মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

🕙 প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ । ৫:০১ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ৩ ফসলি জমি থেকে মাটি কাটার ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ২ টা থেকে ঘন্টাব্যাপি উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দশানী এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার (পপি)। এসময় সিংগাইর থানার ওসি মো.মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়,উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দশানী মোড় এলাকায় ৩ ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটতে ছিলো একটি চক্র। বিষয়টি উপজেলা প্রশাসন গোপন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে দশানি চকে মাটিকাটা অবস্থায় একটি এস্কেভেটর পাওয়া যায়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি(খবর পেয়ে পালিয়েছে)। এসময় মাটিকাটার কাজে ব্যবহৃত ১টি এস্কেভেটর অকার্যকর করা হয়। এ ছাড়াও খাল ভরাট করে রাস্তা বানিয়ে মাটি পরিবহনের রাস্তা কেটে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ