দৌলতপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও সিলভিয়া স্নিগ্ধা

🕙 প্রকাশিত : ৮ আগস্ট, ২০২৬ । ৫:২৯ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের যমুনা নদী তীরবর্তী বিভিন্ন ভাঙনকবলিত এলাকা সরজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।

​পরিদর্শনকালে তিনি নদী ভাঙনের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারের খোঁজখবর নেন। স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

​পরিদর্শন শেষে ইউএনও সিলভিয়া স্নিগ্ধা জানান, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাথে সমন্বয় করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

​এ সময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ