মানিকগঞ্জের দৌলতপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে (হলরুম) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা অনুষ্ঠানে সভাপতিত্ব বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রবীর বিশ্বাস, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেরুবা পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ,দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান খান, যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ।
অনুষ্ঠানে ৯ জন জূলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় তারা হলেন -মো. নাজমুল হোসেন , মোঃ আসাদুল্লাহ ,মোঃ আল মামুন ,মোঃ দেলোয়ার ,মোঃ তামিম ইসলাম , মোঃ রফিকুল ইসলাম , রাজিবুল হাসান , হারুন শেখ ,মোঃ ওমর ফারুক ।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ,৯১ এর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবীদ এবং
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য ও শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সহ অনুষ্ঠিত হয়।
এছাড়া সরকারি ভাবে হাসপাতালে রোগীদের জন্য উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

