মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বিমানখাত উন্নয়নে সব্বোর্চ সহযোগিতা করবে জার্মান

🕙 প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ । ৯:০৬ পূর্বাহ্ণ

দেশের বিমানখাত উন্নয়নে সব্বোর্চ সহযোগিতা করবে জার্মান । আজ সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত Dr. Rudiger Lotz  মন্ত্রী আফরোজা খানম, এমপি এর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে  এ সহযোগীতার আশ্বাস দেন।

 এসময় উপস্থিত ছিলেন  প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি  উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান খাতের উন্নয়নে জার্মানির সহযোগিতা কামনা করা হয়। এ সময় রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

এসময় তিনি বাংলাদেশে Airport Calibration Service প্রদানে জার্মান কোম্পানি   Aerodata-এর আগ্রহের কথা উল্লেখ করেন। জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ