শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ‘আমরা শুধু রোপণই করি না, লালনও করি’

🕙 প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ । ১:১০ অপরাহ্ণ

​জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”।
শনিবার বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা।
এসময় মন্ত্রী সদর উপজেলার গিলন্ড স্কুল মাঠ ও সদর উপজেলা পরিষদের বাগানে গাছের চারা রোপণ করেন।

এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“আমরা বৃক্ষ রোপণই করি না, লালনও করি”। কেবল গাছ লাগিয়ে দায়িত্ব শেষ না করে, সেটির সঠিক পরিচর্যা ও টিকিয়ে রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই প্রকল্পে।

​এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন: “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে বনায়নের কোনো বিকল্প নেই। পর্যটন শিল্পের বিকাশেও সবুজ প্রকৃতির ভূমিকা অনস্বীকার্য। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এই লক্ষ্যমাত্রা কেবল একটি সরকারি কর্মসূচি নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই।”
​এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শাজাহান সিরাজ, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, সদর উপজেলার প্রকৌশলী কামরুল ইসলাম প্রমূখ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ