শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জে ড্যাবের ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

🕙 প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ । ১:০৫ অপরাহ্ণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জে হরিজন সম্প্রদায়ের মানুষের মাঝে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় মানিকগঞ্জ শহরের হরিজন পল্লী পুরাতন লঞ্চঘাট এলাকায় এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানবিক আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে জিয়া পরিষদ মানিকগঞ্জ জেলা শাখা এবং প্রমান জিয়া স্মৃতি পাঠাগার মানিকগঞ্জ জেলা শাখা।

​সকাল থেকেই ফ্রি হেলথ ক্যাম্পে হরিজন পল্লী ও এর আশপাশের শত শত অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষ চক্ষু, মেডিসিন, শিশু ও গাইনিসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা নিতে ভিড় করেন। ক্যাম্পে আসা রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ব্যবস্থাপত্র প্রদানের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। একই সাথে তরুণ ও যুব সমাজের অংশগ্রহণে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
এসময় জেলা

এসময় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর জেলা শাখার সভাপতি ডাঃ বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডাঃ মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ.ত.ম জহির আলম খান লোদী, এ্যাড. আজাদ হোসেন খান, জেলা জজ আদালতের বিজ্ঞ পিপি আ.ফ.ম নূর তাজ আলম বাহার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া সাইদ, সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার,
জেলা ড্যাবের সদস্য ডাঃ আরিফুর রহমান, ডাঃ শহিদুল আযম, ডাঃ মাহবুব তমাল, ডাঃ তৌহিজ্জামান বাবু প্রমূখ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ