শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরের সিংজুরীতে পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ । ১২:৫২ অপরাহ্ণ

পহেলা বৈশাখে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। খেলা ঘিরে সিংজুরী বীণাপানি সমাজ কল্যাণ সমিতির খেলার মাঠে উৎসবে পরিণত হয়। খেলা দেখতে ভীড় করেন আশপাশের এলাকার হাজারো মানুষ। দীর্ঘদিন পর এ ধরনের আয়োজন দেখে খুশী দর্শকরা।

বাদ্যের তালে তালে খেলোয়াড়দের নানা কসরত। এর পরই একে অন্যের উপর আক্রমণ। সেই আক্রমণ রুখে দিয়ে পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলে প্রতিযোগিতা। এমন লাঠিযুদ্ধে মুগ্ধ উপস্থিত দর্শকরা। নারী-শিশুসহ নানা বয়সী দর্শক দূর-দূরান্ত থেকে ছুটে আসেন এই খেলা দেখতে।

পহেলা বৈশাখ উপলক্ষে সিংজুরী এলাকাবাসী আয়োজিত আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা উপভোগ করেন শত-শত মানুষ। লাঠি খেলাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। দীর্ঘদিন পর এই খেলা দেখে এর নিয়মিত আয়োজনের দাবী তাদের।

গ্রামবাংলার আবহমান ঐতিহ্য ধরে রাখা ও মানুষকে বিনোদন দিতেই এ আয়োজন বলে জানান মেলা কমিটির আহবায়ক মোঃ রেজাউল করিম রেজা ও সদস্য সচিব মোঃ আব্দুর রহিম মিয়া ।

গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা মানুষের পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায়। মনোমুগ্ধকর এই খেলার খেলোয়াড়দের উৎসাহ উদ্দীপনা দিয়ে ঐতিহ্য ধরে রাখতে সরকারের কাছে প্রয়োজনীয় সহযোগিতার দাবি স্থানীয়দের।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ