বৃহস্পতিবার

৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা মামলায় দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি পরিবারের

🕙 প্রকাশিত : ৯ এপ্রিল, ২০২৬ । ৬:৩৭ পূর্বাহ্ণ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেছেন তার দুই ভাই রমজান আলী ও আবু হোসেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে তারা এই দাবি জানান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে প্রবেশের সময় আবু সাঈদের মেজো ভাই আবু হোসেন বলেন, এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকলের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত রায় কার্যকর করতে হবে—এটাই তাদের পরিবারের প্রত্যাশা।

তিনি আরও জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ ২০২৪ সালের ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন। সেই ঘটনার প্রায় দুই বছর পর আজ এই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে।

পরিবারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, যথাযথ তদন্তের ভিত্তিতে আদালত ন্যায়বিচার নিশ্চিত করবেন এবং দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ