প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, “যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা ভোট দেননি, তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব।” তিনি আরও জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।
এদিকে সংসদ সচিবালয় জানায়, দিনের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছিল, যেখানে তিনি সরাসরি সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন।

