প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
রোববার (১৯ জুলাই) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে রাশেদ খাঁন সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন।
এ নিয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যক্রমে সমন্বয় ও বিভিন্ন দায়িত্ব পালনে তিনি সহায়তা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

