মানিকগঞ্জের দৌলতপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
শনিবার (০৫ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ১০:৩০ ঘটিকায় দৌলতপুর থানাধীন চকমিরপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম এলাকায় দিবা কালীন জরুরী মোবাইল ডিউটি করছিলেন। ১০:০০ ঘটিকার সময় চকমিরপুর এলাকার আলী আকবরের বসত ঘরে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে দুজন অবস্থান করছে মর্মে গোপন সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। পরে সংগীয় ফোর্সের সহায়তায় তাদের ধৃত করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন:
মোঃ আলী আকবর (৩২), পিতা- মৃত বছির উদ্দিন বেপারী, সাং- চকমিরপুর, থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জ।
মোঃ বাচ্চু মিয়া (৩৫), পিতা- মৃত মাঈন উদ্দিন, সাং- চকমিরপুর, থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জ।
গ্রেফতারের পর আসামীদের দেহ তল্লাশী করে আলী আকবরের কাছ থেকে ২০ পিস এবং বাচ্চু মিয়ার কাছ থেকে ৫ পিসসহ সর্বমোট ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ২.৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭,৫০০ টাকা। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-৪, তারিখ: ০৫/০৯/২০২৬)। মামলাটি তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ নুরুল ইসলাম।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার বলেন
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

