দৌলতপুরে আনন্দ-উৎসবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

🕙 প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২৬ । ১:০১ পিএম

আনন্দ-উৎসাহ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে উদযাপিত হয়েছে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বেদান্ত মঠ কমিটির সভাপতি বিষ্ণু কুমার ও শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের সভাপতি আনন্দ কুমার কর্মকার।

সভায় প্রধান অতিথি ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার,দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন।

এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু কল্যাণ ঐক্য ফ্রন্ট,পূজা উদযাপন পরিষদ এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

আলোচনা সভায় প্রধান বলেন, অধর্ম ও অশুভ শক্তির বিনাশ এবং সত্য, ন্যায় ও মানবতার প্রতিষ্ঠার বার্তা নিয়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব। জন্মাষ্টমী এটি শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধেরও বার্তা বহন করে। পরে প্রধান অতিথি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ