বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার ১১-সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আজ (শুক্রবার) জেলাশহরের এলজিইডি’র কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।
কমিটিতে আহবায়ক হলেন বিশিষ্ট অভিনেতা এম শহিদুল হক তপন, যুগ্ম আহবায়ক- লিটন ভুইয়া, সদস্য-সচিব জিন্নাতুল ইসলাম জিন্নাহ, সদস্য- হরেন্দ্রনাথ মন্ডল, চান্দন সাহা, আসলাম বেগ, আলী আকবর টুকু, মনির হোসেন, রহিম মিয়া, সাবিত্রী সাহা ও শিল্পী বেগম।
নবগঠিত আহবায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে ত্রিবার্ষিক সম্মেলন আয়োজনের মাধ্যমে জেলা কমিটি গঠন করার নির্দেশনা দেন বিশেষ সভার প্রধান অতিথি, সংগঠনটির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য এম এ মান্নান।
এর আগে,
সংগঠনের উপদেষ্টা ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য এম এ মান্নান, বাংলাদেশ যাত্রাশিল্পী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, ঢাকা জেলা কমিটির সভাপতি আব্দুল গফুর, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাস ও সদস্য-সচিব শামীম বিশ্বাস।

