মানিকগঞ্জের দৌলতপুরে বাংলাদেশে অন্যতম বৃহৎ হজ ও উমরাহ্ সেবাদানকারী প্রতিষ্ঠান সুবর্ণলতা এয়ার ট্রাভেলসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফ বিল্লাহ শাহ সাঈদ নূর সাহেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণলতা এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল আলীম ভূঁইয়া।
হজ লাইসেন্স নম্বর ১১৯৩-ধারী প্রতিষ্ঠানটি হজ ও উমরাহ্ সেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দৌলতপুরে কার্যক্রম শুরু করেছে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন মাওঃ মো. আঃ বাতেন, মুফতি রেজাউল করিম, মুফতি আঃ কারিম কায়েসী,মুফতি নিজাম উদ্দিন,হাফেজ মুফতি মাওলানা সানাউল্লাহ, আলহাজ্ব আব্দুল আলিম ভূঁইয়া ও মোঃ নাসির উদ্দিন।
বক্তারা হজ ও উমরাহ্ পালনে সঠিক দিকনির্দেশনা, বিশ্বস্ত সেবা এবং ধর্মপ্রাণ মানুষের জন্য নিরাপদ ও সুন্দর ভ্রমণ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।
সুবর্ণলতা এয়ার ট্রাভেলসের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে দৌলতপুরে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

