শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর সন্ত্রাসীদের হামলা, আহত ২

🕙 প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬ । ২:২৫ পিএম

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীর আলোকদিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর হামলা চালিয়েছে ড্রেজার মালিকদের পালিত সন্ত্রাসী বাহিনী।

বুধবার সকাল ৯টার দিকে সংঘটিত এই হামলায় অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। আহত লিটন শেখ ও ইব্রাহিমকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, তেওতা ইউনিয়নের আলোকদিয়া পয়েন্টে নির্ধারিত সীমানা বহির্ভূত স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি বালুদস্যু চক্র। অপরিকল্পিতভাবে ড্রেজার বসিয়ে বালু তোলার ফলে নদী তীরবর্তী শত শত একর ফসলি জমি এবং বহু ঘরবাড়ি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে।

দেখা দিয়েছে তীব্র নদীভাঙন, যা প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড বর্তমানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বিষয়টি নিয়ে বারবার অভিযোগ করেও প্রতিকার না পেয়ে বুধবার সকালে একজোট হয়ে বালু উত্তোলনে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বালু উত্তোলনকারী চক্রের মাস্তান বাহিনী স্থানীয়দের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়।

তবে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের দাবিতে সোচ্চার রয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ