রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

🕙 প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬ । ৮:০৩ এএম

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে তার নাম চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তিনি এরই মধ্যে দল ও সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে সংসদ সদস্যদের ভোটে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ