দৌলতপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

🕙 প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬ । ৮:৪৫ এএম

মানিকগঞ্জের দৌলতপুরে ২০ পিস ইয়াবাসহ মো. মিলন বেপারী (২৮) এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রবিবার (৯ আগস্ট) রাতে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিকেএস উচ্চ বিদ্যালয়ের মাঠের পশ্চিম দিক ব্রাক ব্যাংকের পিছনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. মিলন বেপারী বাঘুটিয়া ইউনিয়নের বাশাইল এলাকার মৃত আঃ খালেকের ছেলে।

আজ (সোমবার ১০ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায় , মিলন বেপারী একজন চিহ্নিত মাদক কারবারি। গত রবিবার রাতে মাদক কেনা-বেচার গোপন সংবাদে ভিত্তিতে অত্র এলাকায় পুলিশ অভিযান চালায়। দৌলতপুর থানার এসআই মো. নজরুল ইসলাম সহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। আরও দুই জন পালিয়ে যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। পরে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ