বর্ণাঢ্য কর্মসূচিতে মানিকগঞ্জে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

🕙 প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৬ । ১০:২৬ এএম

মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে মানিকগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মো. সারওয়ার আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান সিরাজ, পল্লী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রশাসনের প্রতিনিধি, এলজিইডির কর্মকর্তারা, মানিকগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

পরে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই সঙ্গে দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ