জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাটুরিয়ায় আলোচনা সভা ও সংবর্ধনা

🕙 প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৬ । ১০:৩০ এএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​বুধবার (৫ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে জুলাই শহীদ সাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওয়ালিউর রহমান এবং সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন।

​আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি, রাজনৈতিক তাৎপর্য এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে এর ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে গণঅভ্যুত্থানে অবদান রাখা বীরদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
​অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​সবশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ