যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশগুলোর প্রতি কঠোর বার্তা আইআরজিসির, হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণের দাবি

🕙 প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬ । ৬:৫৮ এএম

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে সহায়তা প্রদানকারী দেশগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটি বলেছে, আক্রমণকারী শক্তিকে সহায়তা করার যেকোনো প্রচেষ্টার জবাব কঠোরভাবে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইআরজিসির এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা বা আক্রমণকারী শক্তিকে সহায়তার যেকোনো উদ্যোগের পরিণতি ভয়াবহ হতে পারে। একই সঙ্গে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে পুনর্ব্যক্ত করেছে।

আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালি ইরানের ভূখণ্ডের অংশ এবং এ জলপথে তাদের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। সংস্থাটির ভাষ্য, হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগত শক্তিকে এই অঞ্চলে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

এছাড়া আইআরজিসি আরও জানিয়েছে, আঞ্চলিক নৌ চলাচলে মার্কিন কর্তৃপক্ষের হস্তক্ষেপ, হুমকি ও উত্তেজনাপূর্ণ অবস্থান অব্যাহত থাকলে কৌশলগত এই জলপথ উন্মুক্ত করা হবে না বলে তারা অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ