দৌলতপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস দৌলতপুর’ ও বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন শুরু

🕙 প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ । ১২:৪১ পিএম

ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুরে পূবালী ব্যাংক পিএলসি, দৌলতপুর শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস দৌলতপুর’ এবং ‘এক দেশ এক QR, লেনদেনে BANGLA QR’ শীর্ষক বিশেষ গ্রাহক সচেতনতা ও সেবা কার্যক্রম ও ক্যাশসেল কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

২২ জুলাই (বুধবার) থেকে দৌলতপুর বাজারের সরদার মার্কেটে এ ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।চলবে ২২ -২৩ জুলাই পর্যন্ত দুই দিনব্যাপী এ কার্যক্রম চলবে।

ক্যাম্পেইনে দৌলতপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ গ্রাহকদের মাঝে ডিজিটাল লেনদেনের সুফল এবং ‘বাংলা কিউআর’ (Bangla QR)-এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত অবহিত করা হচ্ছে।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি দৌলতপুর শাখার ব্যবস্থাপক খালেদ মাহমুদ শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।

অনুষ্ঠানে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের গাজীপুর অঞ্চল প্রধান মোঃ আরিফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর গার্লস স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, ঘিওর পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ ইউসুফ আলী, গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের এডিসি ইনচার্জ ফজলে রাব্বী প্রমুখ।

এসময় বক্তব্য রাখেন মেসার্স মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুর রফিক, যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম সালেহউদ্দিন উদ্দিন সেলিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সালমান খান সহ পূবালী ব্যাংকের একাউন্ট হোল্ডার সহ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ক্যাশলেস লেনদেনকে জনপ্রিয় করা এবং ডিজিটাল ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ