মানিকগঞ্জ দৌলতপুর উপজেলায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা মহোৎসব উদযাপন করা হয়েছে ধর্মীয় শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে।
আজ বৃহস্পতিবার ১৬ই জুলাই বিকাল ৫ টায় দৌলতপুর সদর সার্বজনীন শ্রী শ্রী শ্মশান কালী ও দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় রথ যাত্রার র্যালি।
প্রায় হাজারোধিক ভক্ত অংশগ্রহণকারী উপস্থিতিতে রথযাত্রা র্যালি টি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পুরো আয়োজন ছিল সুশৃংখল ও প্রাণবন্ত, রথযাত্রা ঘিরে ছিল ধর্মীয় গান, প্রার্থনা ও ভক্তদের সমবেত আনন্দ।
স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় উৎসবটি নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই উৎসবকে ঘিরে স্থানীয় ও এলাকাবাসীর মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। প্রতিবছরের ন্যায় এই আয়োজন দৌলতপুরে ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষের সমাগম ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুতোষ কর্মকার সভাপতি দৌলতপুর থানা সদর সার্বজনীন শ্রী শ্রী শ্মশান কালী ও দুর্গা মন্দির, আনন্দ কর্মকার সাধারণ সম্পাদক দৌলতপুর সদর সার্বজনীন শ্রী শ্রী শ্মশান কালী ও দূর্গা মন্দির, মোঃ শরিফুল ইসলাম (সেন্টু) সিনিয়র সহকারী শিক্ষক দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়,মোঃ মোকসেদ আলী বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক দৌলতপুর উপজেলা, মোঃ মিলন হোসেন সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতা দৌলতপুর উপজেলা, মোঃ আব্দুস সালাম সদস্য সচিব দৌলতপুর উপজেলা যুবদল, মোঃ রবিন আহমেদ সামান যুগ্ম আহবায়ক উপজেলা যুবদল ও মনোরঞ্জন প্রমূখ।

