প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নীতিগত বিষয়, চলমান উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া দেশের চলমান পরিস্থিতি ও সরকারি কার্যক্রমের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে।

