মানিকগঞ্জের ৪নং ঘিওর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘এক দেশ এক QR’ (বাংলা QR) ক্যাশলেস লেনদেন ব্যবস্থা। পূবালী ব্যাংকের বিশেষ উদ্যোগে এখন থেকে পরিষদের সব ধরনের সেবামূল্য ও ফি সরাসরি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: আরিফুর রহমান (অঞ্চল প্রধান, পূবালী ব্যাংক, গাজীপুর শাখা) মীর মানিকুজ্জামান মানিক (সভাপতি, ঘিওর উপজেলা বিএনপি) অহিদুল ইসলাম টুটুল (চেয়ারম্যান, ৪নং ঘিওর ইউনিয়ন পরিষদ)
শওকত আহমেদ (সহকারী অধ্যাপক, ঘিওর সরকারি কলেজ) মোঃ ইউসুফ আলী (ম্যানেজার, পূবালী ব্যাংক ঘিওর উপ-শাখা) অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ক্যাশলেস প্রযুক্তির ফলে গ্রামীণ লেনদেনে স্বচ্ছতা আসবে এবং সাধারণ মানুষের সময় ও ভোগান্তি অনেকাংশে কমে যাবে। অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

