রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুরে মাদক ও সন্ত্রাসবিরোধী র‌্যালি ও সমাবেশ

🕙 প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ । ১২:১৫ অপরাহ্ণ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার ঝিটকা বাজারে গালা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হাসান। তিনি বলেন, “মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্দেশনায় মাদক ও সন্ত্রাসবিরোধী এ কর্মসূচি পালন করা হচ্ছে। হরিরামপুরে কোনো মাদক কারবারি ও সন্ত্রাসীর স্থান হবে না। সমাজকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
এ সময় হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চুন্নুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ