মানিকগঞ্জের দৌলতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। শনিবার (১৩ জুন) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার বাচামারা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার চকমিরপুর গ্রামের মোঃ রজ্জব আলীর ছেলে মোঃ রনি (২৪) এবং বাঘুটিয়া পুরান পাড়া গ্রামের মোঃ শরীফ মোল্লার ছেলে মোঃ মাহাবুব (২১)।
দৌলতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
🕙 প্রকাশিত : ১৪ জুন, ২০২৬ । ৫:৪৩ পূর্বাহ্ণ

