বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একনেক বৈঠকে ১২ প্রকল্প অনুমোদনের সম্ভাবনা, ব্যয় ধরা হয়েছে ৮ হাজার কোটি টাকা

🕙 প্রকাশিত : ৯ জুন, ২০২৬ । ৮:৩৩ পূর্বাহ্ণ

চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ হাজার ১০৬ কোটি টাকা।

একনেক বৈঠকে অবকাঠামো উন্নয়ন, পানিসম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ-জ্বালানি এবং সামাজিক নিরাপত্তা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সভায় সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি হচ্ছে চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প। প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নযোগ্য এ প্রকল্পটি অনুমোদন পেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরের আগেই প্রকল্পটির অনুমোদন দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ নামে একটি নতুন প্রকল্পও একনেকে উপস্থাপন করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪৪ কোটি টাকা। আগামী জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত এ প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ