শনিবার

২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাটুরিয়ায় ঈদে কোন যানবাহনে ডিজে পার্টি চলবে না- ইউএনও অনিক

🕙 প্রকাশিত : ২৩ মে, ২০২৬ । ৮:৩১ পূর্বাহ্ণ

ঈদুল আযহার সময় সাটুরিয়ার কোন যানবাহনে ডিজে পার্টি হবে না বলে কড়া হুশিয়ারি দিয়েছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
তিনি শনিবার সকালে সাটুরিয়া উপজেলার মে ২০২৬ মাসের আইন-শৃঙ্খলা সভায় এসব কথা বলেন।
আইন-শৃঙ্খলা সভার বিভিন্ন সদস্যদের বক্তব্যের উত্তরে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম আরো বলেন, সাটুরিয়ার বিভিন্ন গ্রামে যে টং বসিয়ে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীরা আড্ডা দেন। তা আজ থেকেই অপসরারণ করা শুরু হবে। ইভটিজিং, বাল্য বিয়ে, মাদক প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বলে। অবৈধ বালু, মাটি উত্তোলনে ইতোমধ্যে দেড় লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

কাজী মোহাম্মদ অনিক ইসলাম আরো বলেন, সাটুরিয়া বাস ষ্টান্ড ও বালিয়াটি জমিদার বাড়িতে যানজট ঠেকাতে পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন থাকছে।

এসময় আরো বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, আবুল বাশার সরকার, যুবদলের আহবায়ক মুহাম্মদ আমীর হামজা, সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী, বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, ফুকুরহাটি ই্উনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু সহ আরো অনেকেই।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ