শিরোনাম
Advertisement
সারাদেশ

সিংগাইরে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

Advertisement

আরও পড়ুন

বিদেশগমন, বিদেশে অবস্থান এবং বিদেশ থেকে দেশে ফেরার প্রতিটি পর্যায়ে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও জেন্ডারভিত্তিক সহিংসতা থেকে সুরক্ষায় সচেতনতা বাড়াতে মানিকগঞ্জের সিংগাইরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (বমসা) আয়োজিত এবং কানাডার ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভ (সিএফএলআই)-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। বমসার চেয়ারম্যান লিলি জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন – বমসার সাধারণ সম্পাদক শেখ রোমানা।

কর্মশালায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ২৫ জন নারী অভিবাসী শ্রমিক অংশ নেন। প্রশিক্ষণ পরিচালনা করেন – বমসার ডেপুটি ডিরেক্টর প্রবীর কুমার বিশ্বাস, ট্রেনিং অফিসার মো. রাইয়ান এবং কো-অর্ডিনেটর (অ্যাকসেস টু জাস্টিস) খালেদা সরকার।
এ সময় নারী অভিবাসী শ্রমিকদের সরকারি বিভিন্ন দপ্তরের সুযোগ-সুবিধা ও সেবা সম্পর্কে অবহিত করে বক্তব্য রাখেন – উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রওশন আলী মণ্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা লিপিকা রানী, প্রবাসী কল্যাণ ব্যাংকের উপব্যবস্থাপক তাসনীম মাফিন এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের শাখা ব্যবস্থাপক আল-আমীনসহ অন্যরা।
কর্মশালায় বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা, দেশে ফেরার পর পুনর্বাসন ও সরকারি সেবা গ্রহণসহ নারী অভিবাসী শ্রমিকদের বিভিন্ন অধিকার ও সুরক্ষার বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় অংশ নেওয়া নারীরা বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ নেওয়ায় তাঁরা বমসার প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিভাগের আরও সংবাদ