শিরোনাম
Advertisement
সারাদেশ

একই মঞ্চে একঝাঁক নক্ষত্র: ঢাকাস্থ মানিকগঞ্জ শিল্পী সোসাইটি’র বর্ণাঢ্য মিলনমেলা হতে যাচ্ছে

Advertisement
ঢাকাস্থ মানিকগঞ্জ শিল্পী সোসাইটির উদ্যোগে বসছে তারকা শিল্পীদের প্রীতিসম্মেলন।

আরও পড়ুন

সাংস্কৃতিক অঙ্গনে মানিকগঞ্জ জেলার কৃতি সন্তান ও তারকাদের মিলনমেলায় মুখরিত হতে যাচ্ছে । আগামী মাসে ‘ঢাকাস্থ মানিকগঞ্জ শিল্পী সোসাইটি’ আয়োজন করতে যাচ্ছে এক ঐতিহাসিক প্রীতিসম্মেলন। এই বিশেষ অনুষ্ঠানে একই মঞ্চে জমায়েত হবেন সংগীতাঙ্গন ও শোবিজ জগতের একঝাঁক জনপ্রিয় ও গুণী তারকার।

আয়োজকদের সূত্রে জানা গেছে, এই মিলনমেলায় মানিকগঞ্জের অহংকার হিসেবে পরিচিত বরেণ্য সংগীতশিল্পী কিরন চন্দ্র রায়, আবিদা সুলতানা এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন। এছাড়াও উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ, শামীম জামান, অভিনেত্রী দীপা খন্দকার ও শবনম পারভিন। সংগীতাঙ্গন থেকে আরও থাকছেন প্রশংসিত কণ্ঠশিল্পী কোনাল, সৈকত আলী, ইমনসহ বিনোদন জগতের নানা শাখার খ্যাতিমান শিল্পীরা। মূল তারকা শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন বরেণ্য বাদ্যশিল্পীরাও এই আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন।

​সংগঠনটির আহ্বায়ক, মানিকগঞ্জের কৃতি সন্তান,বিশিষ্ট নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ও উপস্থাপক শাহানুর খান রিপন এই আয়োজনের তথ্য নিশ্চিত করেছেন।

​তিনি জানান, মানিকগঞ্জ জেলা থেকে উঠে আসা সংগীত, অভিনয়, নৃত্য, আবৃত্তি ও উপস্থাপনাসহ বিনোদন জগতের বিভিন্ন শাখার শিল্পীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও মেলবন্ধন সুদৃঢ় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আলোচনা সভা, সম্মাননা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা বৈচিত্র্যময় পর্ব রাখা হয়েছে, যা সব স্তরের শিল্পীদের এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত করবে।​আহ্বায়ক শাহানুর খান রিপন বলেন, “মানিকগঞ্জের ঐতিহ্য ও সংস্কৃতির ধারাকে আরও দূরে ছড়িয়ে দিতে এবং ঢাকায় থাকা আমাদের সব সহশিল্পী ও গুণীজনদের এক সুতোয় গাঁথতেই এই মিলনমেলার আয়োজন। আশা করছি, মানিকগঞ্জ জেলার শিল্পীদের জন্য এটি একটি স্মরণীয় ও উৎসবমুখর মুহূর্ত হয়ে থাকবে।

তিনি আরো জানান,রাজধানীতে অবস্থানরত সংস্কৃতিপ্রেমী ও মানিকগঞ্জ জেলার শুভানুধ্যায়ীদের নিয়ে আয়োজিত এই উৎসবমুখর অনুষ্ঠানটির নির্দিষ্ট তারিখ, সময় এবং ভেন্যু খুব শীঘ্রই একটি জমকালো সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

এ বিভাগের আরও সংবাদ