শিরোনাম
Advertisement
সারাদেশ

ঘিওরে ৮২ হেক্টর জলাশয়ে ২৭১ কেজি পোনামাছ অবমুক্ত

Advertisement

অভ্যন্তরীণ জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৮২ দশমিক ৭১ হেক্টর জলাশয়ে একসঙ্গে ছাড়া হয়েছে রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ ও ঘুনিয়া প্রজাতির ২৭১ দশমিক ৪৩ কেজি পোনামাছ অবমুক্ত কর্মসূচি পালন করা হয়েছে । ২০২৬–২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাশয়ে দেশীয় মাছের প্রাপ্যতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয় ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে উপজেলা পরিষদ পুকুর, ধলেশ্বরী মরা নদী, মোহালী আদর্শ গ্রাম পুকুর, ঘিওর হাসপাতাল পুকুর ও কে.বি.বি.টি কাটাখালী খালে পর্যায়ক্রমে এসব পোনামাছ অবমুক্ত করা হয় ।

‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্মসূচিটি বাস্তবায়ন করে ।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম । উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম মনির ও সিনিয়র সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন ।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সিনিয়র যুগ্ম সম্পাদক জানে আলম, উপজেলা সরকারি মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহীন আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

এ বিভাগের আরও সংবাদ