মানিকগঞ্জের হরিরামপুরে কৃষি প্রণোদনার আওতায় পেঁয়াজ চাষীদের মাঝে এয়ার ফ্লো মেশিন, অতি দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন এবং মাদ্রাসা শিক্ষার্থী ও দরিদ্রদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক শাহজাহান সিরাজ, হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান খান, হরিরামপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আফজাল হোসেন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান মৃধা, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও গালা ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপজেলার প্রধান ফটকের পাশে সরকারের ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষ রোপন করেন সংসদ সদস্য মঈনুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানিকগঞ্জ জেলা দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনের জেলা। কৃষি বান্ধব এ সরকার, সরকার গঠন করেই কৃষকদের ঋণ মওকুফ করেছেন।
হরিরামপুরে পেঁয়াজ চাষীদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ
🕙 প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ । ৯:১৩ এএম

