স্কুল পরিদর্শন গিয়ে স্নেহভরে শিক্ষার্থীকে জড়িয়ে পড়া ধরলেন ডিসি

🕙 প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ । ৪:২৯ এএম

২০ জুলাই একটি আন্তরিক আলিঙ্গন, আর কয়েকটি স্নেহভরা প্রশ্ন—তাতেই ফুটে উঠল একজন প্রশাসকের মানবিক আচরণ । তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বুকে জড়িয়ে তার লেখাপড়ার খোঁজ নিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। আজ সোমবার দুপুরে শিবালয় উপজেলার তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনকালে ডিসি এমন আন্তরিক আচরণ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মন ছুঁয়ে যায়।এসময় তিনি প্রতিটি ক্লাসে শিক্ষকদের পাঠদান ও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ- খবর নেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বৃষ্টির মাঝেই শিবালয় উপজেলার তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন আসেন মানিকগঞ্জ জেলা প্রশাসক। এসময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনী কক্ষে ছাত্র-ছাত্রীদের পড়ার বিষয়ে খোঁজ নেন তিনি। প্রতি ক্লাসে তিনজন করে শিক্ষার্থী ইংরেজিতে সাবলীল ভাবে তাকে অভ্যার্থনা ও বিদ্যালয়ের শিক্ষার বিষয়ে তুলে ধরেন। গ্রামের একটি স্কুলের শিক্ষার্থীদের লেখা- পড়ায় এমন অগ্রগতি দেখে তিনি দশ জন শিক্ষার্থীকে বই উপহার দেন। বাকিদের চকলেট দিয়ে পড়ার জন্য উৎসাহিত করেন। পরে পঞ্চম শ্রেনীর ৭০ জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও বিদ্যালয়ের প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন তিনি।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা কালের কণ্ঠ কে বলেন, জেলা শহর থেকে অনেক দূরে অবস্থিত একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে স্মার্টলি লেখাপড়া করছে, তা সত্যিই প্রশংসনীয়। তাদের সঙ্গে শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে কথা বলে আমার ভালো লেগেছে। তিনি আরো বলেন, গ্রামের শিক্ষার্থীরা সাবলীলভাবে ইংরেজিতে কথা বলেছেন এবং পাঠ্যবইয়ের বিষয়বস্তু সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। বিষয়টি আমাকে সত্যিই খুব বেশি মুগ্ধ করেছে। এ জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলীর ছেলে- মেয়েদের যত্ন করে পাঠদানের জন্য তাদের কেও বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। পুরো জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ডিসি নাজমুন আরা এই প্রতিবেদক কে আরো জানান, আমি এখনও সন্তোষ না। তবে সাতটি উপজেলার ইউএনওদের নির্দেশ দিয়েছি যাতে তারা নিয়মিত স্কুলগুলোতে ভিজিট করে। যাতে প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান আরো উন্নতি হয়।

পরিদর্শন কালে শিবালয় ইউএনও মনিষা রানী কর্মকার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মাহাবুবুর রহমান,
শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম, শিবালয় প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী,সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ