সাফল্যের ৩০ বছরে এটিএন বাংলা ॥ সাভারে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

🕙 প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ । ৪:২২ পিএম

বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এটিএন বাংলা’র গৌরবময় ৩০ বছর পদার্পনের প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকার সাভারে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। দীর্ঘ তিন দশকের গৌরবময় পথচলার এই বিশেষ দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা এবং বৃক্ষবিতরণসহ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকার সাভার প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তিনি বনাঢ্য র‌্যালী উদ্বোধন, কেক কেটে ও আলোচনা সভায় অংশ নিয়ে চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এটিএন বাংলার জেলা প্রতিনিধি শেখ বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার পৌর প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, সংসদ সদস্যের সহধর্মিণী লায়ন সাবিনা সিদ্দিকা, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ মোল্লা,সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুল রহমান অভি, যুগান্তের সাংবাদিক জাবেদ মোস্তফা,এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান,জিটিভির আজিমুদ্দিন আজিম সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় প্রধান অতিথিসহ বক্তারা বলেন, দেশের গণমাধ্যম জগতে এটিএন বাংলা শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচার করে আসছে। দীর্ঘ এই পথচলায় চ্যানেলটি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বক্তারা চ্যানেলটির এই গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া তারা আরো বলেন, চ্যানেল ‘এটিএন বাংলা’ এবার খুঁজে বের করে জাতির সামনে তুলে ধরতে যাচ্ছে ‘সাদা মনের মানুষ। এ উদ্দ্যোগকেও স্বাগত জানান।
গভায় সাভার ও ধামরাইয়ে গণমাধ্যমকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ