শিবালয়ে আওয়ামী নেতা কিবরিয়ার হুমকিতে নিরাপত্তাহীনতার অভিযোগ প্রতিবেশী আকরামের

🕙 প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬ । ২:৪৯ পিএম

মানিকগঞ্জের শিবালয়ে সেচ্ছাসেবকলীগ নেতা আবুল বাশারের অন্যতম সহযোগী এবং আওয়ামীলীগের নেতা বি.এম.কিবরিয়ার অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে প্রতিবেশী এবং চাচাতো ভাই আকরাম। কিবরিয়ার হুমকি এবং অত্যাচারে অতিষ্ট হয়ে আকরাম শিবালয় থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেনা ভুক্তভোগী।

ভু্ক্তভোগী বিএম আকরাম হোসেনের অভিযোগ থেকে জানা গেছে,মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্বয়পুর গ্রামের মো.বাতেন বিশ্বাসের ছেলে বি.এম কিবরিয়া হোসেন(৩৮)সম্পর্কে তার চাচাতো ভাই। আওয়ামীলীগ নেতা কিবরিয়া আওয়ামীলীগের শাসনের সময় প্রভাব খাটিয়ে হুমকি-ধামকি দিয়ে দীর্ঘ দিনে ধরে আকরামের জায়গা-জমি জোরপূর্বক ভোগ-দখল করছে। সে সময় থেকেই কিবরিয়ার সাথে আমার জমি-জমাসহ পারিবারিক নানা বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে। কিবরিয়া আমার জমিতে বেড়া দিয়ে জোরপুর্বক বেআইনিভাবে দখল করে রেখেছে।আমার বসত ঘরের পাশে হাঁস-মুরগি পালন করছে। আমি কিবরিয়াকে বার বার নিষেধ করা সত্বেও কোন কর্ণপাত করেনি। উক্ত বিষয় নিয়ে গত ১ জুলাই ২০২৬ ইং তারিখে দুপুরে কিবরিয়ার সাথে ঝগড়া লাগলে সে দেশীয় অস্ত্র-সশ্র নিয়ে আমার বসত বাড়িতে এসে আমাকে ও আমার স্ত্রী ফারহানা আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে কিবরিয়া ক্ষিপ্ত হয়ে আমাকে মারপিট করার জন্য আক্রমন করলে আমার স্ত্রী আমাকে ঘরে ভিতর নিয়ে যায়। কিবরিয়া আমাকে মারতে না পেরে, আমার বসত ঘরের টিনের বেড়া, ইটের গাথুনি ও জানালা ভাংচুর করে।এতে আমার প্রায় ১লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এসয় আশপাশের লোকজন এগিয়ে আসলে কিবরিয়া আমাকে ও আমার পরিবারের লোকজনকে খুন জখমের হুমকি প্রদর্শন করে। এ ব্যাপারে আমি বাদী হয়ে শিবালয় থানায় একটি অভিযোগ দায়ের করেছি। কিন্তু এ পযর্ন্ত এখনও আমি কোন প্রতিকার পাইনি। উল্টো কিবরিয়া বর্তমান ক্ষমতাসিন দলের লোকজনকে হাত করে আমাকে নানাবিধ হুমকি-ধামকি দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।

এমতাবস্থা আমি এখন পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর সুষ্ঠ বিচার চাই।

ভুক্তভোগী আকরাম হোসেন বলেন, উক্ত ঘটনায় আমি প্রায় এক সপ্তাহ আগে শিবালয় থানায় অভিযোগ দিয়েছি।কিন্তু অদ্যবধিও সে অভিযোগের কোন সুরাহ পায়নি। কিবরিয়া আওয়ামীলীগ করেছে এবং আওয়ামীলীগ নেতাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছে। এখন সে খোলস পাল্টিয়ে আবার বিএনপি নেতাদের সাথে মেশার চেষ্টা করছে। কিবরিয়া আওয়ামীলীগের আমলে বালু-মাটির ব্যবসা করে প্রচুর টাকার মালিক হয়েছে। যে কারণে সে এখন ধরারে সরা করছে। ওই টাকার দাপটে সে এখনও প্রভাব খাটাচ্ছে।

অভিযুক্ত বি.এম. কিবরিয়া হোসেনের সাথে ৮:১৮ মিনিটে ০১৭৭৮-৫১৫৪৫১ মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে সে ফোন রিসিভ করেননি।

শিবালয় থানা ওসি মো: মনির হোসেন জানান, অভিযোগ অনেক আসে বিভিন্ন অফিসারকে দায়িত্ব দেওয়া হয় বিষয়টি আমি খোজ নিয়ে দেখব।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ