শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনা ভেস্তে গেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

🕙 প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ । ১০:১৭ পূর্বাহ্ণ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে ‘ব্যর্থ যুদ্ধ’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি দাবি করেন, এই যুদ্ধে তাদের প্রাথমিক পরিকল্পনাই বাস্তবায়ন করা সম্ভব হয়নি এবং পরবর্তী পরিকল্পনাগুলোও সফল হচ্ছে না। খবর আল–জাজিরার।

আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন তারা বিকল্প পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করলেও সেগুলোও একইভাবে ব্যর্থতার মুখে পড়ছে।

তিনি আরও বলেন, এই যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে কোনো স্পষ্ট লক্ষ্য বা সমাপ্তির পরিকল্পনা নেই। এ কারণেই তারা আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তার ভাষায়, “আমি তাদের কোনো যৌক্তিক লক্ষ্য অনুসরণ করতে দেখছি না। শুরুতেই তারা তাদের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছিল। এখন ১০ দিন পার হওয়ার পর মনে হচ্ছে তারা পুরোপুরি লক্ষ্যহীন হয়ে পড়েছে।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ