মঙ্গলবার

২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু, আগে নিহত হন বাবা

🕙 প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬ । ১২:৫৩ অপরাহ্ণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই শহিদুর রহমান শহিদ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর আগে একই ঘটনায় ছোট ভাইয়ের হাতে তার বাবাও নিহত হন।

সোমবার (২৭ এপ্রিল) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুর রহমানের মৃত্যু হয়। তিনি উপজেলার কালাপুর ইউনিয়নের গাজিপুর এলাকার বাসিন্দা আকল মিয়ার বড় ছেলে এবং ৫নং কালাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন।

জানা গেছে, গত ১৫ এপ্রিল পারিবারিক বিরোধের এক পর্যায়ে শহিদ তার ছোট ভাই মুশফিকুর রহমান ওরফে মসিকের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। একই ঘটনায় তাদের বাবাও ঘটনাস্থলেই নিহত হন। আহত শহিদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত মুশফিকুর রহমানকে আটক করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত মুশফিকুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ