মঙ্গলবার

২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হামলার শঙ্কায় বিমানবন্দরে কড়া নিরাপত্তা, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

🕙 প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬ । ১১:৪০ পূর্বাহ্ণ

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার শঙ্কার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে নিরাপত্তা সেবা আরও বাড়াতে বাংলাদেশ পুলিশ একাধিক পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি জানান, বিমানবন্দরের প্রবেশ ও বাহির পথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি বহুস্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপতৎপরতা প্রতিরোধ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।
এছাড়া সিসি ক্যামেরা স্থাপন, আধুনিক প্রযুক্তি ও স্ক্যানিং ব্যবস্থার ব্যবহার, নিষিদ্ধ বস্তু শনাক্তে কঠোর ব্যবস্থা এবং সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, বিমানবন্দরগুলোতে আধুনিক লাগেজ সিস্টেম, ইমিগ্রেশন কাউন্টার বৃদ্ধি, বডিওর্ন ক্যামেরা ব্যবহার, জনবল বাড়ানো ও পুনর্বিন্যাসসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রী হয়রানি রোধে কঠোর মনিটরিং এবং সহায়তা ডেস্কও চালু করা হয়েছে।
উল্লেখ্য, পুলিশ সদর দফতর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কার কথা জানালে এর পর থেকেই এসব স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোও এর আওতায় আনা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ