শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বদ্ধপরিকর

🕙 প্রকাশিত : ২ মে, ২০২৬ । ১০:১১ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বদ্ধপরিকর। এই ধারাবাহিকতায় প্রথম মাসিক পরীক্ষার পরে
মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আজ অনুষ্ঠিত হলো (প্লে গ্রুপ- দশম) শ্রেণির শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে অভিভাবক সভা। প্রি-প্রাইমারি, প্রাইমারি ও ৬ষ্ঠ-১০ম দুটি গ্রুপে বিভাজন করে দুটি ধাপে অভিভাবকদের সাথে মতবিনিময় করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.)। সভায় উপস্থিত ছিলেন চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর ম্যাডামসহ, সকল শ্রেণির শ্রেণিশিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

সভায় অধ্যক্ষ মহোদয় বলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী এই তিনের সমন্বয় থাকা জরুরি। এই তিনের সমন্বয় হলেই একজন শিক্ষার্থী চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারে। তিনি আরও মনে করেন একজন শিক্ষার্থী শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না তাকে সুশৃঙ্খল ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এমর্মে তিনি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার উদ্দেশে জাতীয় দিবসগুলোতে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান করেন। এসময় তিনি প্রতিষ্ঠানের আবাসিক ব্যবস্থার নানা সুযোগ-সুবিধার কথাও তুলে ধরেন।

সম্মানিত অভিভাবকবৃন্দ নিজ সন্তানের সার্বিক বিষয়, বিশেষত শিক্ষা-সংশ্লিষ্ট মতামত ব্যক্ত করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং অধ্যক্ষ মহোদয়ের মূল্যবান তত্ত্ব উপস্থাপনে মতবিনিময় সভা ফলপ্রসূ হয়ে ওঠে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ