শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

🕙 প্রকাশিত : ২ মে, ২০২৬ । ৭:০৫ পূর্বাহ্ণ

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা ঊর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোরে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুড়তলী এলাকার একটি তিনতলা ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ঊর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিব্বুর রহমানের স্ত্রী। তার পৈতৃক বাড়ি বরগুনার আমতলী পৌর শহরে। তিনি কলাপাড়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে কলাপাড়া থানায় যোগ দেন মেহেরুন্নেছা ঊর্মি। তিনি স্বামীর সঙ্গে পশ্চিম বাদুড়তলী এলাকার একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকত এবং একাধিকবার স্থানীয়ভাবে তা মীমাংসার চেষ্টা করা হয়েছে।
ওসি মো. নজরুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঊর্মির স্বামী থানায় এসে জানান, তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোরে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের স্বামী ও তাদের দুই সন্তানকে থানায় আনা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ