বীর মুক্তিযোদ্ধা, প্রফেসর (অবসরপ্রাপ্ত) ও ঘিওর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার রায় গত ৩০ এপ্রিল ভোরে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। বেশকিছুদিন ধরে অসুস্থ থাকায় ওই হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তিনি স্ত্রী , দুই কন্যাসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি এলাকায় কালু প্রফেসর নামে পরিচিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার রায় কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেওয়া হয়। এ সময় ঘিওর উপজেলার সহকালী কমিশনার(ভুমি) মোহাম্মদ তানভীর ইসলাম , মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এরপর ঘিওর মহাশ্মশানে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রঞ্জিত কুমার রায় এর পরোলোক গমন
🕙 প্রকাশিত : ২ মে, ২০২৬ । ১০:০৯ পূর্বাহ্ণ

