রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপ: আরও এক শিশুর মৃত্যু, একদিনে ভর্তি ৩০

🕙 প্রকাশিত : ৩ মে, ২০২৬ । ৭:২৯ পূর্বাহ্ণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩-এ। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ৮২ শিশু।
রোববার (৩ মে) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৮ এপ্রিল দুপুর ২টার দিকে ময়মনসিংহের ফুলপুর থেকে ৯ মাস বয়সী এক শিশুকে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে শনিবার (২ মে) বেলা সাড়ে ১২টার দিকে হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরের কারণে শিশুটি মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে ৩ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৪৬ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ৩০ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত ৯৪১ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অল্প সংখ্যক শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। তবে মার্চের মাঝামাঝি থেকে ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় স্থাপিত হাম আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ