শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টি বর্ষণে নান্দাইলে ধানক্ষেতে বিপর্যয়, পানির নিচে ২৭০ হেক্টর জমি

🕙 প্রকাশিত : ১ মে, ২০২৬ । ১:৪২ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় টানা বৃষ্টিতে প্রায় ২৭০ হেক্টরের বেশি জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক ধসের ঘটনাও ঘটেছে, ফলে কিছু স্থানে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

স্থানীয়রা জানান, গত চার-পাঁচদিন ধরে নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়নে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে চরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়কের অংশ ধসে যাওয়ায় ওই অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে নিচু জমিতে থাকা কাঁচা ও পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে।

সদর ইউনিয়নের কৃষক আবদুল হেলিম বলেন, প্রথম দফার বৃষ্টিতে গজারিয়াসহ কয়েকটি বিলে আবাদ করা ধান পানির নিচে চলে যায়। কিছু পাকা ধান শ্রমিক দিয়ে কেটে নেওয়া সম্ভব হলেও পরবর্তী বর্ষণে আরও অনেক কৃষকের নিচু জমির ধান তলিয়ে গেছে।

নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা জানান, উপজেলায় মোট ২২ হাজার ২৯৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ঝড়ো আবহাওয়া ও টানা বৃষ্টিতে ২৭০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই জমিগুলোতে প্রায় ১ হাজার ৬২০ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা ছিল বলে জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ