শুক্রবার

২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

🕙 প্রকাশিত : ২২ মে, ২০২৬ । ২:৪৩ অপরাহ্ণ

ধর্ষক ও নিপীড়কদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার(২২ মে) বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভা। এতে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি জানিয়ে অংশ নেন।

বিকেল চারটায় শুরু হওয়া কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি চান মিয়া। সঞ্চালনা করেন বন্ধুসভার উপদেষ্টা আবদুস সালাম।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ মানিকগঞ্জের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল খান, সামাজিক সংগঠন উত্তরণের সভাপতি বিমল রায়, সমাজকর্মী আমজাদ হোসেন ও আশিকুর রহমান ছানোয়ার, মানিকগঞ্জ বন্ধুসভার জ্যেষ্ঠ সহসভাপতি সোহাগ হোসেন এবং প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আফসানা আনিকা।

এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, মানিকগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা মাসুদ রানা এবং সামাজিক সংগঠন দিশারীর সভাপতি হাসান শিকদারসহ অনেকে।

বক্তারা বলেন, দেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং নৃশংস হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনায় অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধ প্রবণতা কমছে না।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ