শুক্রবার

২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে তদবির বাণিজ্য: মানিকগঞ্জ ডিবি পুলিশের হাতে প্রতারক গ্রেফতার

শফিকুল ইসলাম সুমননিজস্ব প্রতিবেদক
🕙 প্রকাশিত : ২২ মে, ২০২৬ । ১২:৩৭ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয়ে সরকারি চাকরিতে নিয়োগ, বদলি ও তদবির বাণিজ্যের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২১ মে) রাতে ঢাকার সাভারের রাঢ়ীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার (২২ মে) বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
পুলিশ জানায়, গত ১৮ মে আব্দুল্লাহ আল মামুন তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে কল দেন। নিজেকে বর্তমান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয় দিয়ে তিনি বিভিন্ন তদবিরের চেষ্টা করেন। বিষয়টি প্রকৃত এপিএস-১ মহোদয়ের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে ঢাকার ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় আসামির কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত এন্টিনারযুক্ত নেটওয়ার্ক লোকেশন ফাকি দেওয়া সম্ভব একটি অত্যাধুনিক মোবাইল ফোন ও সিম কার্ড। ইংরেজিতে ‘PRESS’ লেখা সম্বলিত একটি জিপ গাড়ি। ভুয়া সাংবাদিক পরিচয়পত্র (আইডি কার্ড) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সম্বলিত লিফলেট ও জমি ক্রয়-বিক্রয়ের দলিলের ফটোকপি।
পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত মামুন দীর্ঘদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দিয়ে আসছিলেন। তিনি সরকারি কর্মকর্তাদের বদলি, নিয়োগ বাণিজ্য এবং ২৪-এর জুলাই অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন মামলার আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন।তিনি আরও জানায়, গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুনের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল গ্রামে। তার বিরুদ্ধে আগে থেকেই চেক জালিয়াতিসহ মোট ৬টি মামলা রয়েছে, যার মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিস্তারিত জানতে 01613880044

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ