সোমবার

২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ এপ্রিলের পর দেশজুড়ে মাদক ও জুয়ার বিরুদ্ধে সমন্বিত অভিযান

🕙 প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬ । ১২:২৮ অপরাহ্ণ

দেশে মাদক, জুয়া ও অবৈধ সিসা লাউঞ্জের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। ৩০ এপ্রিলের পর সমন্বিতভাবে সারা দেশে বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এক নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং শিগগিরই দেশব্যাপী অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে। অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনও কঠোর অবস্থানে রয়েছে বলে সংসদকে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করেন।

এদিকে, গত ২০ এপ্রিল রাজধানীর বনানী এলাকায় ‘দ্য এস লাউঞ্জ’ নামের একটি সিসাবারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সিসাবারে মাদকদ্রব্য ব্যবহার ও অন্যান্য অবৈধ কার্যক্রমের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ