সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপ দিতে চায় সরকার

🕙 প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ । ৮:২১ পূর্বাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় শাহজালাল বিমানবন্দরকে একটি বৈশ্বিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ উন্নয়নের ধারাবাহিকতায় বৈশ্বিক পরিসরেও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

অনুষ্ঠানে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি যুক্ত হওয়ায় কার্যক্রম আরও গতিশীল হবে। এতে আঞ্চলিক সহযোগিতা বাড়বে এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ