সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে ফুয়েল পাস সম্প্রসারণ: আরও ১৯ জেলায় নিবন্ধন শুরু

🕙 প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ । ১০:৪১ পূর্বাহ্ণ

দেশব্যাপী জ্বালানি ব্যবস্থাকে আধুনিক ও সুশৃঙ্খল করতে চালু হওয়া ‘ফুয়েল পাস’ কার্যক্রম আরও সম্প্রসারিত হয়েছে। নতুন করে আরও ১৯টি জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন যুক্ত হওয়া জেলাগুলো হলো—গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম। আজ থেকেই এসব জেলায় নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই নিবন্ধন কার্যক্রম চালু করা হবে।

এর আগে ১৮ এপ্রিল ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলট কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহসহ বিভিন্ন মেট্রো ও জেলার নিবন্ধিত মোটরসাইকেলগুলোকে এ ব্যবস্থার আওতায় আনা হয়।

গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানায়, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানো এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে।

প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য অ্যাপটি উন্মুক্ত রাখা হয়েছে। পাইলট কার্যক্রম সফল হলে ধাপে ধাপে দেশের সব ধরনের যানবাহনের জন্য এটি চালু করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ