সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে বিএনপির তালিকায় নেই অভিনেত্রী চমক

🕙 প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ । ১১:৩১ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত করা বিএনপির প্রার্থী তালিকায় জায়গা পাননি আলোচনায় থাকা ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন।

এর আগে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার আশায় আগ্রহ প্রকাশ করেছিলেন চমক। কুষ্টিয়া অঞ্চল থেকে দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন তিনি। সে সময় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে চমক জানান, দেশের জন্য, বিশেষ করে নারীদের উন্নয়নে কাজ করার লক্ষ্যেই তিনি রাজনীতিতে আসতে চান। বিএনপির প্ল্যাটফর্মকে তিনি তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপযুক্ত মনে করেছিলেন বলেও উল্লেখ করেন।

তবে চূড়ান্ত তালিকায় তার নাম না থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে হলেও বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে পরিচিতি পান তিনি।

২০২০ সালে অভিনয়ে যাত্রা শুরু করে তিনি ইতোমধ্যে বেশ কিছু নাটক ও সিরিজে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ